শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব অনুধাবন করে আমাদের বিদ্যালয়ে একটি সুপরিসর খেলার মাঠ রয়েছে। এটি কেবল খেলার জায়গা নয়, এটি শিক্ষার্থীদের জন্য উচ্ছ্বাস ও উদ্দীপনার কেন্দ্র।
খেলাধূলার প্রতি আগ্রহ ধরে রাখতে এবং সুশৃঙ্খলভাবে প্রশিক্ষণের জন্য, প্রতিদিন বিকেলবেলা একজন শারীরিক শিক্ষা শিক্ষকের নিবিড় তত্ত্বাবধানে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের খেলাধুলা ও শারীরিক কসরতের প্রশিক্ষণ প্রদান করা হয়।
এই প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা শুধু বিভিন্ন খেলার কৌশলই আয়ত্ত করে না, বরং তাদের মধ্যে দলগত সহযোগিতা (Teamwork), নেতৃত্বদানের ক্ষমতা, সহনশীলতা এবং সুস্বাস্থ্য রক্ষার প্রতি সচেতনতা বৃদ্ধি পায়। এটি খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক জীবনমুখী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।